গাজীপুর সদরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার অভিযানে যাচ্ছে পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
গাজীপুর সংবাদদাতা:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলা সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে গতকাল (২৬ জুলাই) সকালে গাজীপুর সদর এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে কয়েক মিনিটের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয় এবং পুলিশের নজর এড়িয়ে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। এরপর অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে গাজীপুর সদর থানার সূত্রে জানা যায়, ঝটিকা মিছিলের বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।