পঞ্চগড় সদরে গলায় ফাঁ/স দিয়ে গৃহবধূর মৃ/ত্যু, তদন্তে পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ২৬ জুলাই ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার ২ নম্বর হাফিজাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শাহনাজ পারভিন নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহনাজ পারভিনের স্বামীর নাম আতিক। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com