হবিগঞ্জ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

আজিজুর রহমান আজিজ, হবিগঞ্জ:

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’- এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) ২০২৬, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মাধ্যমে "বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব জি কে গউছ মহোদয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয় এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ মহোদয়।

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ হবিগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করি। বাংলাদেশ পুলিশ পরিবেশ রক্ষায় জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com