পঞ্চগড়ে ডোবায় ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ২৬ জুলাই: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামে পানিতে ডুবে রায়হান (১ বছর ৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পাশের একটি ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত রায়হান সদর উপজেলার ২ নম্বর হাফিজাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমবাড়ী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, খেলতে খেলতেই শিশুটি সবার অজান্তে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com