গাইবান্ধায় বাল্যবিবাহ কাজী রেজিস্ট্রার না করলে ইমাম দিয়ে বিয়ে পড়ানোর অভিযোগ জুলাই যোদ্ধার বিরুদ্ধে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের শহীদ মিয়ার কন্যা সুমাইয়া আক্তার ধোপাডাঙ্গা আকন্দ পাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সঙ্গে একই ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত বেলাল মিয়ার পুত্র মোঃ নিশাত মিয়ার সাথে বিয়ের বিয়ের আয়োজন করলে কাজী বয়স কম থাকায় রেজিস্ট্রি করতে অস্বীকার করেন।
এ সময় জুলাই যোদ্ধা নামে রাশেদুজ্জামান আশিক নিজ ক্ষমতা বলে দেখিয়ে এলাকার এক ইমাম দ্বারা বিয়ে পড়িয়ে দেন বলে।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় চলছে। এর পুর্বেও সে বিভিন্ন নিয়ম নীতি এবং আইনের তোয়াক্কা না করেই সে রেজিস্ট্রি ছাড়া শুধুমাত্র কলমা পড়িয়ে বাল্যবিবাহ দিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন।এছাড়াও সে এলাকার প্রত্যেকটি বিষয়ে কোন প্রকার আইনের তোয়াক্কা না করেই প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তারা সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।