মহেশপুর উপজেলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের এক খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে সড়কের ব্রিজের নিচে পানির ভেতর এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com