‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

‎নিহত রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com