কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ঘিঘাটি ব্লকের শাহাপুর প্রদর্শনী সংলগ্ন মাঠে গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। সভাপতিত্ব করেন কৃষিবিদ কামরুজ্জামান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া।
মাঠ দিবসে 'ব্লাক বেবি' জাতের গ্রীষ্মকালীন তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা, ফলন বৃদ্ধি এবং লাভজনক কৃষি চর্চার বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়।
এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
বহুমুখী বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও উচ্চপ্রযুক্তির নতুন জ্ঞান প্রয়োজন :অর্থমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা হচ্ছে - মির্জা ফখরুল
শয়নকক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর মর/দেহ: উদ্ধার করল পুলি