বিএনপি
গত ১৭ বছর এমপি-মন্ত্রীরাই মাদকের ডিলার ছিলেন: নিপুন রায় চৌধুরী
ঝিনাইদহে বৃক্ষরোপণ, চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে দেশের এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশকে পুনর্গঠন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নিপুন রায় চৌধুরী বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবা ও ধর্মীয় আলোচনা কিংবা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা সমাজে মাদকবিরোধী জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, শুধু সচেতনতা বৃদ্ধি করলেই হবে না, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বেকারত্ব কমানো গেলে মাদকের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতাও কমবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ যুবসমাজকে সুস্থ বিনোদনের দিকে নিয়ে যাবে। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নিপুন রায় বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত করতে হবে। শুধু গাছের চারা বিতরণ নয়, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ১৯ জুলাই, ২০২৬ (০৪ শ্রাবণ ১৪৩৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো: রাশেদ খানকে এই নিয়োগ প্রদান করা হলো। তাঁর এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মো: রাশেদ খান তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে লিখেন, "আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।" তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, "অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।" রাশেদ খানের এই নতুন রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব লাভ করায় তাঁর নির্বাচনী এলাকা ঝিনাইদহসহ রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া দেখা গেছে।
পঞ্চগড়ে জেলা ছাত্রদলের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
পঞ্চগড়, ১৮ জুলাই ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা তাঁদের বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা, সততা, নেতৃত্বগুণ এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, যার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, পঞ্চগড়ের কৃতী সন্তান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষপর্বে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করা হয়।
মাদকের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা
গাইবান্ধা শহরে পলাশপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতা তারেকুজ্জামান তারেক-এর ওপর এক মাদক ব্যবসায়ী বার্মিজ ছুরি দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এবং ভুক্তভোগীর দাবি, সদর থানার ওসি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে একাধিকবার মাদক ব্যবসার বিষয়ে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার অভিযোগ, পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে গাইবান্ধা ক্লিনিক পর্যন্ত প্রকাশ্যে মাদক ব্যবসা চলে। তারেক এর প্রতিবেশী আতিকুর রহমান আল আমিন মুঠোফোনে জানান পারিবারিক দ্বন্দ্বের কারণে তারেকের ছোট ভাই আরিফ বড় ভাইকে ছুড়িকাঘাত করেছে। তবে ছোট ভাই আরিফ নেশাগ্রস্ত। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জুলাইকে অপমান মানেই শহীদদের রক্তকে অপমান"—শাওনকে কড়া বার্তা রাশেদ খাঁনের
জুলাইকে নিয়ে অভিনেত্রী 'মেহের আফরোজ শাওনের' মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব নেতা 'রাশেদ খাঁন' নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাওনের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধেরই শামিল। তিনি আরও লেখেন, "-এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছেই চলে যাওয়া উচিত।" রাশেদ খাঁনের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা যেতে পারে, কিন্তু সেই সমালোচনার আড়ালে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, "জুলাই কোনো ব্যক্তি বা সরকারের সম্পত্তি নয়; এটি লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত জাতির গৌরব। এই অর্জনকে খাটো করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।" তিনি আরও মন্তব্য করেন, "বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই।" এদিকে, শাওনের মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
পলাশবাড়ীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১৩
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর জুনদহ বাজারে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে মীমাংসিত একটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের দুই ভাগ্নে কাকন ও নিরন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী এবং গাইবান্ধা সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আমিনকে মারধর করেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, ৪ নম্বর বরিশাল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক তাবিজ, জবা, ডাবলু, শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের গাইবান্ধা জেলা সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মনা, জাকিরসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। এছাড়া সংঘর্ষের পর রাতে পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজহারুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁর পিতা আবুল আলা মওদুদ এবং জামায়াতের কর্মী মিজান আহত হন। অভিযোগে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আশরাফুল ইসলাম, মিল্লাত সরকার মিলন ও শামিম রেজা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর জুনদহ বাজারে উভয় পক্ষের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত তৎপরতা চালাচ্ছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারী আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে গঠিত বৃক্ষরোপণ উপ-কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। এছাড়াও অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. মো. নওশের ওয়ান, প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. মামুনার রশীদ, প্রফেসর ড. মারুফ আহমেদ এবং প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রফেসর ড. মো. মহিদুল হাসান-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন। কৃষি ও পরিবেশের গুরুত্ব অনুধাবন করে তিনি যেমন খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, তেমনি সবুজায়ন ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছিলেন। বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ধারণ করে একটি সবুজ, শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমও চলবে। উদ্বোধনী দিনে শিশুদের মাঝে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত করবে।
দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাশেদ খান বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন,তারা বাস্তবতার কাছে ভুল প্রমানিত হয়েছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকার প্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন। বিগত প্রায় ১৮ বছরে আওয়ামীলীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি বলেছেন - বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন -' বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না,বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশি ও বন্ধু প্রতিরাষ্ট্র আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে দেশের স্বার্থ নক্ষায় তারা চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি ক্ষমতায় আছে বলেই বিজিবি এত শক্তিশালী অবস্থানে আছে।রাশেদ খান বলেন গত সংসদ নির্বাচলে দলের গ্রুপিং এর কারনে আমরা ঝিনাইদহ ৪ আসনটি হারিয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রাশেদ খান বলেন,জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ে তালাই খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন। তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু ইউনুস সরকারের সময় সরকারি বরাদ্দের বড় অংশ নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেটি কি দুর্নীতির মধ্যে পড়েনা? রাশেদ খান বলেন, বিএনপি করতে হলে কোন প্রকার চাদাবাজি করা চলবে না শালিশ করে টাকা নেওয়ায যাবে না,শহরের ভ্যান রিকসা থেকে চাদা তুলা, মটর মালিক সমিতি থেকে ৮/১০ হাজার করে টাকা নেওয়া যাবে না। এভাবে টাকা নিলে বিএনপির রাজনীতি করা যাবে না। এসময় আরও সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবুর রহমান মিনি, লুতফর রহমান লেন্টু,ইসরাইল হোসেন, বাহারুল ইসলাম কাজল প্রমুখ। অপরদিকে তিনি বলে কালীগঞ্জ ওসি জেল্লাল হোসেন বিভিন্ন কর্মকান্ডে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা এ ওসি কালীগঞ্জ চাই না।
কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুহুর্মুহু স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হামিদুল ইসলাম হামিদ, তিনি বলেন - ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের সচেতন জনতা ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র নসাৎ করে দেবে। আমরা কালীগঞ্জে এ ধরনের কাজ হতে দেব না " বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টু, বাবুল আক্তার, মাহবুবুর রহমান মিলন, মুন্সি কামরুল ইসলাম, সোহরাব হোসেন রাজু, আজিজুল ইসলাম লস্কর, শাজাহান আলী খোকন এবং জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, - নেতৃবৃন্দ আরও বলেন, "জনগণের হারানো গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করছে। স্বৈরাচারের দোসরদের যেকোনো ধরনের সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সদাসর্বদা সতর্ক প্রহরায় থাকতে হবে।" শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের চূড়ান্ত অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ শেষ হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির সতর্ক অবস্থান
(২২ জুন ) ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। এরই অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এলাকায় একটি বিশাল মোটরসাইকেল মহড়া দিয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যেন কোনো ধরনের উসকানিমূলক পরিবেশ তৈরি না হয়, সেজন্য মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে যুবদল। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোয় এই মোটরসাইকেল মহড়া দেন। নেতাকর্মীদের বার্তা: মহড়া শেষে মিলন জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও যুবদল রাজপথে সদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন -"আমরা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করব না। সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতেই আমাদের এই সতর্ক অবস্থান।"
পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত ও স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়নে গুরুত্বারোপ : প্রধানমন্ত্রীর
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি তেলের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার : জনদুর্ভোগ চরমে
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহে অনিয়ম, দীর্ঘ লোডশেডিং এবং ফিলিং স্টেশন গুলোতে তেল সংকটের অভিযোগে জনদুর্ভোগ চরমে পৌঁছাছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেল খাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জনগণের দাবির প্রেক্ষিতেই জ্বালানী তেলের দাম বৃদ্ধি: রিজভী
জনগনের দাবির উপর ভিক্তি করে সরকার জ্বালানী তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক তুলে দেন তিনি। এবছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকেস্বাধীনতা পুরস্কার-২০২৬ দেয়া হয়েছে।
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ
জয়নাল আবেদিন, পিতা: মৃত হাসেন আলী সরকার, জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়ন পরিষদের সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একজন একনিষ্ট কর্মী হিসাবে কাজ করে গেছেন। সৈরাচারী শেখ হাসিনার আমলে পরপর তিনবার অন্যায় ভাবে জেলে যান এবং বিভিন্ন রকম অস্বাভাবিক নির্যাতন করা হয় তার উপর।