ঝিনাইদহের কালীগঞ্জে যুবসমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহ কালীগঞ্জে সুস্থ সমাজ, সুন্দর আগামী'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের আয়োজন করে কালীগঞ্জ ছাত্র ও যুব সমাজ, এই আয়োজন করে।
শনিবার( ৪ জুলাই)কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
নারী ও শিশুদের জন্য আলাদা সেবার ব্যবস্থা ছিল। এছাড়া রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হয়। সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে এসে সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এলাকায় উপকারভোগীরা, বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।