জয়পুরহাটের ক্ষেতলালে ১৭ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে রাব্বি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বি গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে ক্ষেতলালের হন্তনাবাদ এলাকার ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com