মান্দায় ১০ বছর পলাতক ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৮টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর ধরে পলাতক আসামি মোঃ সাইফ উদ্দিন বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইফ উদ্দিন বিশ্বাস মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৮টি সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।