ঘর বাইরে থেকে শিকলবদ্ধ, আমগাছ থেকে বৃদ্ধের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে আমগাছ থেকে সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের ঝু/লন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনার আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন । এর আগে তাঁর ঘর বাইরে থেকে শিকলবদ্ধ অবস্থায় পাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন তাঁর ছেলে ।
স্থানীয় লোকজন, আত্মীয়স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া মানসিক অসুস্থতায় ভুগছিলেন । গত ২২ নভেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে তিনি নিজ ঘরে ছিলেন । পরদিন সকাল ৬টার দিকে ছেলে নয়ন মিয়া (২২) ঘরে গিয়ে তাঁকে দেখতে পাননি । এ সময় ঘরটি বাইরে থেকে শিকলবদ্ধ ছিল । পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ২৩ নভেম্বর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন তাঁর ছেলে ।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রতিবেশী নজরুল মাস্টারের বাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি আমগাছে সুরুজ মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান । পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।
ঘিওর থানা পুলিশ জানায়, সুরুজ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন । তাঁর আরেক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে । এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।