বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. আনোয়ারুল হক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্যক্রমের সূচনা করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
সোমবার (২৩ নভেম্বর ) স্বপ্নদশাল ব্রিজ-পশ্চিম ছালিপুরা ফেরিঘাট সড়ক উন্নয়ন, নেত্রকোনা-মোহনগঞ্জ আরএইচডি সড়ক থেকে কদমদেউলি মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরিষার বীজ ও সার বিতরণ এবং উপজেলা পরিষদ হলরুমে রুরাল রোড মেইনটেন্যান্স প্রকল্পের লটারি কার্যক্রমেরও উদ্বোধন করেন। লটারির মাধ্যমে উপজেলার সাত ইউনিয়ন থেকে ১০ জন দুস্ত মহিলা কাজ করার সুযোগ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।
উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেন।