অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এলিট রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম
গাাইবান্ধা প্রতিনিধি:
এলিট রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি শুক্রবার বিভিন্ন এলাকায় অসহায় এবং ক্লান্ত পথচারীদের খাবার বিতরণ করে ঘাকেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন খাবার বিতরণ করে।
গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনের ফাড়ি পুলিশের সহযোগিতায় এসব খাবার বিতরণ করে।
এ সময় সংগঠনটির ফাউন্ডেশনের মডারেটর মাওলানা মাহাদী হাসান-এর তত্ত্বাবধানে দপ্তর সম্পাদক, মোঃ নাহিদ হাসান,মোঃ জিহাদ মিয়া সহ-আপডেট বিষয়ক সম্পাদক,এম এ একরাম হোসেন কার্যকরী সদস্য এবং গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন ফাড়ি পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।