রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে সারাদেশের মতো ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুক্রবার থেকে শুরু হয়ে ৩ দিনের বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন ইটভাটা সদ্য তৈরিকৃত কাচা ইট গুলো ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো ইট ভাটার খোলায় বৃষ্টির পানি জমে ইট তৈরির কাজ বন্ধ হওয়ায় শ্রমিকরা অলস সময় পার করছে। রোদ না থাকায় নতুন করে ইট কাটতে পারছে না ভাটা মালিকরা। মৌসুমের শুরুতেই কাচা ইট নষ্ট হওয়ায় ধাক্কায় দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ক্রেতারা। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এর পরিমাপ এখনো নির্ধারন করতে পারেনি ইট ব্যবসায়িরা। তারা বলছেন বৈরি অবহাওয়া যদি এ রকম থাকে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। রানীনগর উপজেলায় ভাটাগুলো ইতিমধ্যেই ইট পোড়ানোর কাজ শুরু করেছে। কাঁচা ইটের অভাবে দুই ১ টি ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পানিতে ভাটার মাঠে শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্টোর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটা মালিকরা। একই সাথে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ভাটায় কর্মরত শ্রমিকরা। রাণীনগরে মোট ৬ টি ভাটা চালু আছে। বেশ কয়টিতেই ইট পোড়ানোর জন্য আগুন দিয়েছে। 

ইটভাটার শ্রমিক গৌরাঙ্গ জানান, প্রায় ৪৭ জন শ্রমিক ইট কাটার কাজ করি। বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারছি না। ভাটার মাঠে কাঁচা ইটগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে। মালিকের অনেক বড় ক্ষতি হয়েছে আমরাও কর্মহীন হয়েছি। পুরো দমে রৌদ বের না হলে আমরা কাজ করতে পারছি না। 

উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার শাহ বলেন, আমাদের সমিতির আওতায় মোট ছয়টি ইটভাটা রয়েছে। সব ভাটাই নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কয়েকটি ভাটায় ইতিমধ্যে ইট পোড়ানো কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা তিন দিনের বৃষ্টিতে আমাদের তৈরি কাঁচা ইটগুলো নষ্ট হওয়ায় আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ব। তবে নতুন ইট বিক্রয়ের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com