গাইবান্ধায় বৈরী আবহাওয়ার কারণে রোপা আমন ধান নিয়ে বিপাকে কৃষক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধায় ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে গত চার দিনের অনাবরত বৃষ্টির কারনে সাধারণ কৃষক চরম বিড়ম্বনা এবং বিপাকে পড়েছে।

‎গাইবান্ধা সাত উপজেলায় রোপা আমন ধান ভাল হলেও ধান কাটার সময় এমন বৈরী আবহাওয়ায় চরম বিপদে পরছে। অনেকে ধান কেটে জমিতে খড় সহ শুকানোর জন্য সাড়ি দিয়ে রেখেছে,আবার অনেকে কেটে ধান ছাড়ানোর জন্য বাড়িতে তুলেছে,বাকি যা আছে ধান পেকে গাছ ভেঙ্গে মাটিতে পড়ে যাচ্ছে। যে সব ধান কেটে জমিতে সাড়ি দিয়ে রেখেছে সে সব ধানে অঙ্কুর গজাতে শুরু করেছে। এছাড়া বাকি ধান কাটা এবং ধান ছাড়ানো এবং পরিস্কার করতে কৃষকরা চিন্তিত হয়ে পড়ছে।

‎ধানে অঙ্কুর গাজানো এবং শুকনো পাকা ধান জমিতে এ অবস্থায় থাকার কারনে ধানের মান এবং চাল কালো হওয়ার আশংকা করছেন কৃষক রা।

‎এ বিষয়ে ক্ষয় ক্ষতির ফসলের ক্ষয়ক্ষতির পরিমান এবং সার্বিক বিষয় জানতে গাইবান্ধা আঞ্চলিক কৃষি কর্মকর্তা ব্যবহৃত মোবাইল ফোনে জানার চেষ্টাকরা হলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com