ইবি রিসার্চ সোসাইটির সভাপতি নোমান, সম্পাদক ফয়সাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রিসার্চ সোসাইটির ২০২৬-২০২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১- ২২ বর্ষের আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ বর্ষের ফাহিম ফয়সাল দায়িত্ব পেয়েছেন। 

 বুধবার ( ২৫ নভেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও সংগঠনের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আফিয়া আলম, সুরভী ইয়াসমিন, সিয়াম শাইখ শ্রাবণ, আব্দুল হালিম, হাসিব মিয়া, মরিয়ম আক্তার চৈতী, জারিন আক্তার মিম ও সাদিয়া সাবরিনা, যুগ্ম সম্পাদক এস. এম. শাহরিয়ার স্বাধীন ও ফারিহা আলম লুনা, সাংগঠনিক সম্পাদক আশফিয়া কানিজ ফাতেমা ও মাসরুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের চৌধুরী, কোষাধ্যক্ষ এস কে মিরাজুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ আরমান আলী। 

এছাড়াও দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল রানা, সহ-দপ্তর সম্পাদক তাফসির রাহামান মৃধা, ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সাগর মোল্যা, সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক সাহারা রহমান, গবেষণা বিষয়ক সম্পাদক রোহানা আক্তার, সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ইভেন্ট উপস্থাপনা সম্পাদক, মুজতবা তানজিম রহমান, সহ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক শাহারিশ জাহান সিম, তথ্য সম্পাদক শানজিদা আহমেদ, সহ-তথ্য সম্পাদক মায়মুনা রহমান, কর্মশালা বিষয়ক সম্পাদক রোহান চৌধুরী এবং সহ-কর্মশালা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম। 

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী গবেষণার সুযোগ পাক এবং নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারুক। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে একটি কার্যকর ও গতিশীল গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

নবনিযুক্ত সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি হোক, নতুন নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠুক এটাই প্রত্যাশা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com