ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে বাড়ানো হয়েছে সময়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের অতিরিক্ত নিবন্ধন ফি নির্ধারণের অভিযোগের পর নিবন্ধন ফি কমিয়েছে প্রশাসন। একই সাথে নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবেদন ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তন'র পূর্বনির্ধারিত নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে পূর্বনির্ধারিত ফি অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রদত্ত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও বলা হয় ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ এবং অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে। এছাড়া

সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।

উল্লেখ্য, প্রশাসনের পূর্বনির্ধারিত আবেদনের সময়সীমা আজ বুধবার ২৫ নভেম্বর শেষ হয়েছে। 

এর আগে ৮ নভেম্বরে সমাবর্তনের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধনের মাধ্যমে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। গত ১০ নভেম্বর ২০২৬ পোর্টাল উন্মুক্ত করে আগ্রহী শিক্ষার্থীদের https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com