পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কোস্ট গার্ডের অভিযান, ৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. শাহাদাত হোসেন নাঈম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লে. বিএন মো. শাহাদাত হোসেন নাঈম আরও জানান, মাদকের বিস্তার রোধ এবং চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন
তৃতীয় বৃহৎ শক্তি ভারত: বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যের পরীক্ষা
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের ঐতিহাসিক রায়: প্রত্যাবাসন কূটনীতিতে বাংলাদেশের সামনে নতুন সুযোগ