আ'লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে বিএনপি । একই দিন বিকেলে পতিত আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পয়লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তেরশ্রী গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির দলীয় কর্মসূচি পালন করে । ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হত্যাযজ্ঞে তেরশ্রী গ্রামে ৪৩ জন নিরীহ মানুষ প্রাণ হারান ।

পরে বিকেলে আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে তেরশ্রী এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন মানিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. আব্দুল খালেক শিকদার, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com