সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রেহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে মামলার সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাতে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে তাকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের কারণে আলোচনায় আসেন রেহান উদ্দিন। ওই পোস্টে তিনি রাজনৈতিক সমস্যার রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিহিংসা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহারের দাবি জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com