ইবিস্থ মহেশপুর ছাত্রকল্যাণের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

ইবি প্রতিনিধি :

মহেশপুর থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সমিতির সভাপতি রিয়ন আহমেদ, সাধারণ সম্পাদক মো. নুর আলম, সংগঠনটির উপদেষ্টা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন, সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. নুর আলম বলেন, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের সংগঠনের ঐক্য, ধারাবাহিকতা ও পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সদরে বরণ করে নিচ্ছি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ি শিক্ষার্থীদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, এই সংগঠন মহেশপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করবে। 

সভাপতি রিয়ন আহমেদ বলেন, আজকের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান আমাদের মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির জন্য আনন্দ ও আবেগের একটি মুহূর্ত। নবীন শিক্ষার্থীরা আমাদের ঐক্য ও আগামী দিনের শক্তি হবে বলে আশা রাখছি। আর প্রিয় বিদায়ি ভাইদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। প্রবীণদের অভিজ্ঞতা, সহযোগিতা ও স্মৃতি আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি সবসময় ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ থাকবে। আমরা একে অপরের পাশে থাকব, মহেশপুরের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব এবং আমাদের এলাকার সুনাম ও সম্মান অক্ষুণ্ন রাখব। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রত্যাশা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com