সোনারগাঁওয়ে ৪ অওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধী ৮জন আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদাদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের চার নেতাকর্মীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক(পিপিএম)-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগঁওা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নবীর হোসেন (৫০), সোনারগাঁও থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (৪৭), জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার ভূঁইয়া (৪২) এবং কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য সজল (৩০)। তাঁদের বাড়ি যথাক্রমে পৌরসভার নয়ামাটি, রতনপুর, কোবাগা ও সোনাপুর গ্রামে।

এ ছাড়া অভিযানে মাদক সেবনের দায়ে মামরকপুর গ্রামের মো. হানিফ (৪০) ও পঞ্চবটি এলাকার মো. আশরাফকে (২১) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরির মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের লঞ্চঘাট এলাকার স্থানীয় বাসিন্দা মিজানুর হাওলাদার বাদশা (২৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকার গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আটজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com