নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৬.১১.২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান কনক, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর জামাতের আমির আফজাল হোসেন, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com