রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

​জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

​“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিন।

​সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদনের পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশুপালন এবং খামারিদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

​এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আ. হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সুজাউল করিম উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভায় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com