জয়পুরহাটে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আব্দুল আলীম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট এই ব্যবসায়ী ও সমাজসেবক স্থানীয় সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠুভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে মোঃ আব্দুল আলীম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী করা অপরিহার্য।
প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থসামাজিক উন্নয়ন, পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নে এই ‘ফ্যামিলি কার্ড’ যুগান্তকারী ভূমিকা রাখবে।” এ সময় তিনি কোনো প্রকার স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়াই প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা জানান, এই তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে ওয়ার্ডের প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করা হবে, যাতে তারা সরকারি ও সামাজিক সহায়তার আওতাঊয় আসতে পারেন।
অনুষ্ঠানে মোহাম্মাদাবাদ ইউনিয়ন ও ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক উপকারভোগী নারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
হাবিপ্রবিতে ইসিই বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
বিজয়ের মাস ঘিরে নাশকতা ও গুজব রুখতে হিলি সীমান্তে যুক্ত হলো ড্রোন ও থার্মাল প্রযুক্তি: জয়পুরহাট ২০ বিজিবি
টিকটকে পরিচয়, ৬ দিন ঢাকায় আটকে রেখে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ; চীনা নাগরিক গ্রেপ্তার