হাবিপ্রবিতে ইসিই বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর (বুধবার) বিকেল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১-এ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম. এনামউল্যা, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো.মাসুদুল হাসান খান, ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.এস.এম এমদাদুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো.জামিল সুলতান।
হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.এম. এনামউল্যা বলেন, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানাই। তোমরা ২৬ ব্যাচের যারা ভর্তি হয়েছো তারা অনেক সৌভাগ্যবান কারন তোমাদের ইয়ারের যারা জিএসটি ভুক্ত তাদের এখনো ওরিয়েন্টেশন হচ্ছে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের মাঝামাঝি পর্যায়ে তোমরা আছো । আমি এবং আমার প্রশাসন সেই সাথে তোমাদের ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় সেশনজট প্রায় ৭ মাস কমিয়ে আনা সম্ভব হয়েছে। তোমরা এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেখান থেকে শুধুমাত্র ধারণা নিবা কিন্তু হুবহু কপি করবা না। তোমরা সবসময় চেষ্টা করব তোমাদের মত করে লিখার। নিজেদের একাডেমিক পড়াশোনা ক্ষেত্রে মনোযোগী হবা পাশাপাশি অবসর সময় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথেও নিজেদের যুক্ত রাখবা।
উল্লেখ্য, উক্ত কালচার প্রোগ্রামে সিআর ইভেন্ট, সংগীত পরিবেশনা, ছেলেদের নৃত্য,কবিতা আবৃত্তি, মেয়েদের নৃত্য, যুগল নৃত্য, মজার নৃত্য, র্যাম্প শো, বাংলা মাশআপ নৃত্য, দুই মেয়ের যুগল নৃত্য, ফিউশন নৃত্য, নাটক (২৬ ব্যাচ), নাটক (২২ ব্যাচ) ও সিক্রেট ড্যান্সের মতো ইভেন্টেগুলো পরিবেশন করা হয়।
আরও পড়ুন
বিজয়ের মাস ঘিরে নাশকতা ও গুজব রুখতে হিলি সীমান্তে যুক্ত হলো ড্রোন ও থার্মাল প্রযুক্তি: জয়পুরহাট ২০ বিজিবি
টিকটকে পরিচয়, ৬ দিন ঢাকায় আটকে রেখে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ; চীনা নাগরিক গ্রেপ্তার
ডিসেম্বরে কি ফিরবে ‘লাশের রাজনীতি’, নাকি কার্যকর হবে মৃত্যুদণ্ডের রায়?