কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমান।
এসম আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার ওসি এম এম মঞ্জুরে মওলা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, বীর মুক্তিযোদ্ধা মোহসীন টুলু, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক অগ্রগতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে প্রাণিসম্পদ উৎপাদনের ওপর জোর দিতে হবে।
তাঁদের প্রত্যাশা, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মধ্য দিয়ে এ খাতের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বয় আরও বাড়বে। এ ছাড়া প্রাণিসম্পদ খাতের অগ্রগতি এবং এ বিষয়ে মানুষের সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
আরও পড়ুন
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইউক্রেন যুদ্ধ: শান্তি আলোচনায় যুক্ত হতে ইউরোপকে মস্কো সফরের শর্ত দিল রাশিয়া
পূর্বধলায় উন্নয়ন কাজের উদ্ভোদন ও গ্রাম পুলিশ- নারীদের মাঝে উপকরণ বিতরণ করলেন ডিসি