ক্ষেতলালের গর্ব বিউটি বেগম পাচ্ছেন ‘জাতীয় প্রাণিসম্পদ স্বর্ণপদক-২০২৬’
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
নিষ্ঠা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রান্তিক পর্যায় থেকেও যে জাতীয় সাফল্য ছিনিয়ে আনা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোছা. বিউটি বেগম। প্রান্তিক নারী উদ্যোক্তা হিসেবে দেশের প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ (স্বর্ণপদক)।
২৬ নভেম্বর বৃহস্পতিবার এক বর্ণাঢ্য আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিউটি বেগমের হাতে এই রাষ্ট্রীয় সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেবেন।
উপজেলা পর্যায়ের একজন সাধারণ নারী উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে বিউটি বেগম নিজের মেধা ও শ্রমে গড়ে তুলেছেন সফল খামার। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং জয়পুরহাট তথা পুরো উত্তরাঞ্চলের জন্য এক বিরাট গৌরবের বিষয়।
বিউটি বেগমের এই অভাবনীয় অর্জনে আনন্দের জোয়ার বইছে ক্ষেতলালজুড়ে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও খামারিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, তাঁর এই রাষ্ট্রীয় স্বীকৃতি গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং ক্ষেতলালের অন্যান্য নারী উদ্যোক্তা ও খামারিদের আত্মনির্ভরশীল হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।