সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

সোনারগাঁও ( নারায়নগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিক লীগের ৩ নেতা ও ৬ জন মাদকসেবীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে গ্রেপ্তারকৃতদের দুপুরে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন বাণীনাথপুর গ্রামের মৃত মদন মোহন সাহার ছেলে সাবেক ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্মল কুমার সাহা (৫০), কাঁচপুর বাড়িপাড়া গ্রামের মৃত ছামমুল মিয়ার ছেলে ও কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আব্দুল আজিজ (৫৫) এবং শম্ভুপুরা ইউনিয়নের মনারকান্দি গ্রামের মৃত আলেকচানের ছেলে ও শম্ভুপুরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মিনার হোসেন (৪৫)।

নিয়মিত অভিযানে গ্রেপ্তারকৃত ৬ মাদকসেবী হলেন গিরদাইন গ্রামের মো. কাদেরের ছেলে মো. নজরুল ইসলাম (৩২), ভাটিবন্দর গ্রামের জজ মিয়ার ছেলে মো. সজিব (২৬), হাবিবপুর গ্রামের রহমত আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৩২), সোনারগাঁওয়ে বসবাসকারী ভোলা জেলার দৌলতখাঁ থানার মিয়ারহাট এলাকার বিল্লালের ছেলে কাউছার (২২), সিলেট জেলার গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার আরজু মিয়ার ছেলে শাহ পরান (২৮) এবং চাঁদপুর জেলার মতলব থানার পাঁচদোনা এলাকার জাকির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২) 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ৯ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com