চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭৩ জনসহ ৮৪৯ জন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় বিভিন্ন অপরাধে ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৩ জন সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১০ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের তথ্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১৩৯ জন, পূর্ববর্তী মামলায় ১১৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৯ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানাভুক্ত ১২৯ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ৩৪ জন রয়েছেন।এছাড়া মাদক মামলায় ৫৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আরও ১০২ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে ২৮ হাজার ৮৩৯টি ইয়াবা বড়ি, ৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ এবং ১৫ কেজি ৭০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪, খাগড়াছড়িতে ১০, লক্ষ্মীপুরে ১১, নোয়াখালীতে ৬, কক্সবাজারে ৪, ফেনীতে ২ ও চাঁদপুরে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১০ জনের মধ্যে ১৫৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৬৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ২৯, চট্টগ্রামে ২৬, কক্সবাজারে ১৯, নোয়াখালীতে ১৬, খাগড়াছড়িতে ১৫, রাঙামাটিতে ১০, চাঁদপুরে ৯, বান্দরবানে ৬ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনকে আটক করা হয়।
আরও পড়ুন
নোবিপ্রবিতে রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
‘উন্নত দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’: এমপি নুরুল আমিন