ছাত্রীকে কুপ্রস্তাব ও সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করা সেই শিক্ষককে উত্তম মাধ্যম এলাকাবাসীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের নতুনবাজার এলাকায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক স্কুলশিক্ষকের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে গণমাধ্যমকর্মীরা ৭ নম্বর বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের সঙ্গে কথা বলতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয় লোকজনের সঙ্গে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে স্বপন কুমার রায় আহত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।