বোদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আখিঁ রাহাত খানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

বোদা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একেআর পথ শিশু মিশন ফাউন্ডেশন, ঢাকার ব্যবস্থাপনা সম্পাদক আখিঁ রাহাত খান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বোদা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমবার উপজেলা প্রেসক্লাবে আগমন উপলক্ষে আখিঁ রাহাত খানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকরা। পরে সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা হকিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের সংবাদদাতা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আলম পুলক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আশরাফুজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইনের চোখের সংবাদদাতা আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাতীর সংবাদদাতা নুরুল্লাহ, বাংলাদেশ সমাচারের সংবাদদাতা রাব্বি হাসান রাজ, দৈনিক কালবেলার সংবাদদাতা রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয়ের সংবাদদাতা আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহিন, দৈনিক আমাদের পত্রিকার সংবাদদাতা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজাহান প্রধান, আনসার শাহ এবং আশরাফুল ইসলাম (সদর) প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে আখিঁ রাহাত খান একেআর পথ শিশু মিশন ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে একেআর পথ শিশু মিশন ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমকে আরও গতিশীল এবং জনসচেতনতামূলক করতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় প্রেসক্লাবের সাংবাদিকরা ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com