নওগাঁয় নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি কাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার রুহুল আমিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতা। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। রাণীনগর উপজেলায় কেউ যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে রুহুল আমিনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা এ গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com