হরিপুরের জমিদার বাড়িতে ফিরছে প্রাণ, পর্যটন কেন্দ্র হিসেবে নতুন যাত্রা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল, সংস্কার হয়নি, দখলের আশস্কা ছিল। এসব কাটিয়ে অবশেষে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ঠাকুরগাঁওয়ের হরিপুর জমিদার বাড়ি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে প্রত্নতত্ব অধিদপ্তর বাড়িটির সংস্কার, সংরক্ষণ ও প্রত্নপর্যটন বিকাশের কাজ শুরু করেছেন। হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে প্রায় ৩ একর ২৭ শতক জমির ওপর দাঁড়িয়ে আছে শতবর্ষী এই জমিদার বাড়ি। উনিশ শতকের মাঝামাঝি রাঘবেন্দ্র রায় নির্মাণকাজ শুরু করেন। পরে তাঁর পুত্র জগেন্দ্র নারায়ণ রায়ের আমলে নির্মাণকাজ শেষ হয়। একসময় এখানে ছিল, কারাচি, নাচমহল, জলশাঘড়, অন্দরমহল, নাগমহল, উপাসনালয়, অন্ধকূপ, অস্ত্রাগার ও পাঠাগার ছিল। দেশ ভাগের পর জমিদার পরিবার চলে গেলে দীর্ঘকাল ধরে পরিত্যাক্ত অবস্তায় পড়ে থাকে। ঐতিহাসিক এই স্থাপনা রক্ষার দাবি স্থানীয়রা অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন। সরকারের উদ্যোগে এখন হরিপুর বাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে জমিদার বাড়িটিতে বেশ কিছু সংস্কার ও সংরক্ষণ কাজ হয়েছে। চলতে ২০২৬ -২৭ অর্থবছরেও নতুন করে সংস্কার কাজ শুরু হবে। এর পর এখানে বড় পরিসরে প্রত্নপর্যটন বিকাশের কাজ করা হবে। অধিদপ্তর জানিয়েছেন, শুধু হরিপুর জমিদার বাড়ি নয়, আশপাশের আরও কয়েকটি ঔতিহাসিক স্থাপনা মিলিয়ে একটি পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আছে হরিপুর জমিদার বাড়ি, রাজা টংকনাথের জমিদার বাড়ি এবং নাগর ও তীরনই নদীর মোহনায় অবস্থিত জগদল জমিদার বাড়ি। এই তিনটি স্থাপনা ঘিরে ঠাকুরগাঁও অঞ্চলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলবে। উত্তর বঙ্গের পর্যটন খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জমিদার আমলের ইতিহাস স্থাপত্য আর হরিপুরের লোকজ ঐতিহ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরার কথাও ভাবা হচ্ছে। হরিপুরের একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের ছোটবেলা থেকে দেখছি বাড়িটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন সরকার হাত দেওয়ায়
আমরা খুব খুশি। এটা পর্যটন কেন্দ্র হলে আমাদের এলাকার মানুষের কর্মসংস্থান হবে, দোকান পাট বাড়বে। এক তরুণ বলেন, ঠাকুরগাঁও থেকে অনেকেই ঘুরতে আসে, কিন্তু বসার ভালো ব্যবস্থা নেই। পর্যটন কেন্দ্র হলে হরিপুরের নাম সারা দেশে ছড়িয়ে পড়বে। প্রত্নতত্ব অধিদপ্তর থেকে জানা গেছে ঐতিহাসিক স্থাপত্যের মূল রূপ অভ্রা রেখেই সংস্কার করা হচ্ছে। কোনো ভাবেই আধুনিক নির্মাণ দিয়ে পুরোনো ঐতিহ্য নষ্ট করা হবে না। এই উদ্যোগ বাস্তবায়ন হলে হরিপুর জমিদার বাড়ি শুধু একটি পুরোনো বাড়ি হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে উত্তর বঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন গম্ভব। প্রত্নতত্ব অধিদপ্তর, রংপুর ভিভাগের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ বলেন, হরিপুর জমিদার বাড়ি উত্তরবঙ্গের জমিদার আমলের ইতিহাস ও স্থাপত্য- ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। হরিপুর জমিদার বাড়ি, রাজা টংকনাথ ও জগদল জমিদার বাড়ির মূল রুপ অক্ষুন্ন রেখে সংস্কার শেষে আমরা ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ প্রত্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড় তুলতে চাই।