সাতক্ষীরায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওরফে সাহেব আলীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দেবহাটা থানা-পুলিশ। 

গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)। আলমগীর হোসেন (৩৫) কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ০৬) এজাহারনামীয় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com