ইসলামপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী সেভেন সিন্ডিকেট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা সদরের ইসলামপুরে অনুষ্ঠিত ইসলামপুর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে নবাব মোটরসকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সেভেন সিন্ডিকেট।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর স্পোর্টিং ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও উপসচিব এস এম মনজুরুল হক।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই চলে। প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সেভেন সিন্ডিকেট। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নবাব মোটরস। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভেন সিন্ডিকেট। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি।

ফাইনাল খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মো. শাকিব। অন্যদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন সাইয়েদ হাসান রাতুল।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ইসলামপুর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের সফল সমাপ্তি ঘটে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com