বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন তাদের রাজনীতি করার অধিকার নেই -আইনমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন দুজন চাঁদাবাজি করবেন আর সমাজে বিএনপি'র বদনাম ছড়াবে। যে বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন তাদের রাজনীতি করার অধিকার নাই। চাঁদাবাজ মাদক কারবারী সন্ত্রাসী বিএনপির জন্য জঞ্জাল।গত ১৬ বছরে এসব চাঁদাবাজরা রাতের অন্ধকারে লিয়াজো করে টিকে ছিল। আগামী বছরগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে থাকবে এবং সংকটকালীন সময় কেউ কেউ আওয়ামী লীগকে শেল্টার দেয়ার চেষ্টা করবে।
শুক্রবার ( ২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান অনুদানের প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি এসময় বলেন, আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি । একজন-দুইজন মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি ধূলিস্বাত হতে দিতে পারিনা । একজন-দুইজন চাঁদাবাজদের কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি নস্যাৎ হতে দিতে পারিনা । একজন-দুইজন চাঁদাবাজি করবেন আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির, যে বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন । তাদের এ সমাজে টিকে থাকার অধিকার নাই । আমি প্রশাসনকে বলবো, যদি এরপর কারো বিরুদ্ধে চাঁদাবজির অভিযোগ আসে, তবে চোখ-কান বুজে তাকে গ্রেফতার করবেন । এরা বিএনপির জন্য জঞ্জাল । এরা দলের জন্য আবর্জনা এবং বোঝা । এইটাকাকে মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন । আমি আপনাদের সাথে আছি ।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।