লাইসেন্সবিহীন শিশু খাদ্য বিক্রি, প্রশাসনের জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
নেত্রকোনার বারহাট্টায় সরকারি লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি করার অপরাধে উপজেলার ৩ দোকান মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সদরের গোপালপুর বাজারে বৃহস্পতিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রির দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বারহাট্টা উপজেলা সদরের তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না? এবং পণ্যগুলোর বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে কি না? তা-ও যাচাই করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানের মালিককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।