গঙ্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হাওলাদারের নির্বাচনী প্রচারণা শুরু, আলোচনায় পারিবারিক আদর্শ ও জনসম্পৃক্ততা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন যুবনেতা মোঃ রিয়াজ হাওলাদার। প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো উঠে আসছে স্থানীয়দের কথায়।
রিয়াজ হাওলাদারের বাবা মোঃ নেজাম্মল হক হাওলাদার গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, নির্ভীক, ন্যায়পরায়ণ শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
স্থানীয় অনেকের ভাষ্য, বাবার আদর্শ ও নীতিবোধকে ধারণ করেই এগিয়ে চলেছেন ছেলে রিয়াজ হাওলাদার। তাদের মতে, ‘একজন যোগ্য পিতার যোগ্য সন্তান’ হিসেবে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি।
স্থানীয়দের দাবি, ৫ আগস্টের পরবর্তী সময়ে নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে যখন অনেকে নিজেদের অবস্থান নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি রিয়াজ হাওলাদার ভোলা -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিম সুনাম ধরে রাখছেন। এছাড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অসহায় মানুষের বিপদে সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, নিজ উদ্যোগে সড়ক নির্মাণ ও সংস্কার এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে আর্থিক ও শারীরিক সহযোগিতার মতো বিভিন্ন কর্মকাণ্ডে তাকে দেখা গেছে বলে জানান এলাকাবাসী।
তাদের মতে, শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই তিনি স্থানীয়দের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে যিনি দলীয় সমর্থন পান, তিনি যেন মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে পারেন। গঙ্গাপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করাই হোক আগামী দিনের নেতৃত্বের মূল অঙ্গীকার।
এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে রিয়াজ হাওলাদারের এই প্রচারণা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে।