কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও উদ্ধারসহ সচেতনতামূলক মহড়া ও মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

তানজিল জামান জয়,কলাপাড়া, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন মাঠে দূর্যোগ মোকাবেলায় প্রস্ততি, দূর্যোগকালীন উদ্ধার, নিরাপদ আশ্রয় গ্রহণ ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ের ওপর এক মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে সিপিপির সদস্য, ফায়ার সার্ভিস, শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজন অংশ নেন।

দুর্যোগে ঝুকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং জলবায়ূ সহনশীলতা জোরদারের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় দুর্যোগে ঝুঁকি হ্রাস মেলা। শুক্রবার সকাল ১০টায় প্রশাসন খেলার মাঠে প্রদীপ্ত প্রকল্প, উন্নয়ন সংস্থা জাগোনারীর আয়োজনে এবং কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এই মেলার আয়োজন করা হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত এসব সচেতনতামূলক কর্মকান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবাহ শবনম, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এসময় পৌর বিএনপিসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আসাদ উজ্জামান খান, সিপিপির সংগঠক আবু তালেব ইভান মাতুব্বর, সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল বিশ^াস।

এর আগে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারের ভূমিকা যথেষ্ট’ এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ও কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন, নিরাপত্তা, প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে পটগান ও নাটক পরিবেশিত হয়। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্টল পদর্শন করে। মেলা ও মহড়ায় অংশ নেয়া মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সদস্যরা নিরাপদ পানি সরবারাহ করেন। সামগ্রিক শৃঙ্খলা বজায়ে ইতিবাচক ও প্রশংসনীয় ভুমিকা পালন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com