মোকামতলায় প্রধানমন্ত্রীর জনসমাবেশ সফল করতে কালাইয়ে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও জনসমাবেশ সফল করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ সভায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আগামী ৫ ডিসেম্বর মোকামতলায় অনুষ্ঠিতব্য জনসমাবেশকে সফল ও সার্থক করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ জনসমাবেশে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে।

সভায় জনসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সংশ্লিষ্ট তিন উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com