চাটমোহরে নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা বেলাল গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. বেলাল হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে পৌর সদরের দোলং মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন দোলং মহল্লার মৃত আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বেলাল হোসেনকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।