ঘিওর পঞ্চরাস্তা মোড়ে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী পঞ্চরাস্তা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । রোববার রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে কেউ হতাহত হয়নি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওভারব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় । বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
ঘটনার খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি । পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে ।