ক্ষেতলালে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ফাইমা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্ষেতলাল থানা চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোছাঃ ফাইমা বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ভাতআন্দা গ্রামের মোঃ তহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই।” আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com