মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪ শ্যালো মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর চিকনছড়া এলাকায় লক্ষীছড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি শ্যালো মেশিন ও শতাধিক পাইপ বিনষ্ট করা হয়েছে।

গতকাল সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক মারুফ হোসেন। এ সময় স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরীসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলো ধ্বংস করা হয়। খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com