মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দু/র্বৃ/ত্ত/দের আ/গু/ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
সালমান আহসান বাবু, মঠবাড়িয়া:
পিরোজপুরের মঠবাড়িয়ায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত বারটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, মঠবাড়িয়া থানা পুলিশ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বহেরাতলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’এর একটি বাসের (খুলনা-ব-১১৫) পেছনের অংশের সিটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্যান্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ছুটে যান এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাশকতার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।