গোপালগঞ্জ শহরে ও টুঙ্গিপাড়ায় মশাল মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়া উপজেলা পাঁচটি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরে ও টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে মিছিল গুলো বের হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

জানাযায় , সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এছাড়া একই সময়ে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া, বর্নি, গোপালপুর এবং কুশলী ইউনিয়নেও মশাল মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামীলীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পরে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা মশাল মিছিল কর্মসূচি সফল করেছেন। আগামীকাল শনিবারও মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।

গোপালগঞ্জ শহরে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ৪টি মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সন্ধ্যায় শহরে জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি রাশেদ আহম্মেদ রিকো ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে মান্দারতলা হয়ে চৌরঙ্গীর মোড় ঘুরে আওয়ামী লীগ এর কার্যালয়ে এসে শেষ করে , এছাড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তির নেতৃত্বে পাওয়ার হাউজ মোর থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড় ঘুরে পাবলিক হল মোড়ে শেষ করে, এছাড়া বোড়াশির সাবেক চেয়ারম্যান এম এম মনির আহম্মেদ (ননী) ও

মিলন মাহমুদ এর নেতৃত্বে বোরাশির মোড় থেকে চৌরঙ্গীর মোড়ে শেষ করে , এছাড়া 

আল আমিনের নেতৃত্বে সদর হাসপাতাল থেকে শুরু হয়ে লঞ্চঘাট ব্রিজের মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com