কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ কারবারি আটক: অপর যুবকের তিন দিনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বাবলাতলা বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আবুবক্কর (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।এ সময় আবুবক্করের কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আটক আবুবক্কর ধুলাসার ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে।
অপরদিকে, একই দিন বিকেলে রাকিব মৃধা (২৯) নামের অপর এক যুবককে মাদক সেবনের দায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।পরে আটক আবুবক্করের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত লালুয়া ইউনিয়নের ২ নম্বর আবাসনের বাসিন্দা ইজাজের বাড়িতে অভিযান চালানো হয়। তবে এর আগেই খবর পেয়ে সটকে পড়ায় ইজাজকে পাওয়া যায়নি।